লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা

মুক্তিবাণী অনলাইন ডেক্স

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের একটি অনুষ্ঠান শেষে দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ডে মেফেয়ার ভেন্যুর প্রধান ফটকে এ হামলা হয়।

এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাহিদ ইসলাম। একই সঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা

জানা গেছে, যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে মেফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এ অনুষ্ঠানকে কেন্দ্র করে ভেন্যুর বাইরে জড়ো হন যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।

রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠান শেষে প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় এনসিপির নেতাকর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে দেখা গেছে।

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা

প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে বাইরে অবস্থানরত আওয়ামী লীগ সমর্থকরা ডিম ও পানির বোতল নিক্ষেপ করেন। একপর্যায়ে তাঁরা হলের বাইরের অংশে অতিথিদের ওপর চড়াও হন।

অনুষ্ঠান শেষে মেফেয়ার হলের পেছনের সড়কে আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় প্রায় ২০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ চলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে লন্ডন পুলিশ দফায় দফায় লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে গত শনিবার (১৫ নভেম্বর) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েও নাহিদ ইসলামের একটি আলোচনা সভা ঘিরে তাঁকে হেনস্তার চেষ্টার ঘটনা ঘটেছিল।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও