![]()
রোববার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে দলের গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, দেশে দলীয়করণ চলছে। রাষ্ট্রের অর্থ ব্যয় করে নিজেদের ব্র্যান্ডিং করছে বিএনপি।
জনগণের রায়কে বিএনপি অবমাননা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
এ পরিস্থিতিতে দেশ রক্ষায় জুলাইয়ের মতো আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।
এ সময় দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, নির্বাচন হলেই সব ঠিক হয়ে যাবে—এমন কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি।
সারা দেশে ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।









