দুর্গাপূজায় নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের নির্দেশ বিএনপির

দুর্গাপূজায় নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের নির্দেশ বিএনপির
দুর্গাপূজায় নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের নির্দেশ বিএনপির
মুক্তিবাণী অনলাইন ডেক্স

দুর্গাপূজায় নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের নির্দেশ বিএনপির

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্যের উল্লেখযোগ্য দিক, পরবর্তী জাপান সফর, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলগুলোর কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ এবং দলীয় পুনর্গঠন নিয়ে আলোচনা হয়। তবে দুর্গাপূজার সার্বিক পরিবেশ ও প্রস্তুতির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

বৈঠক সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে মাঠপর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছে দলের হাইকমান্ড। একই সঙ্গে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং বিব্রতকর পরিস্থিতি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।

সূত্র আরও জানায়, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর বিষয়টি আলোচনায় উঠে আসে। পাশাপাশি ব্যাংকিং খাত, রেমিট্যান্স প্রবাহ এবং সামগ্রিক অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে নেতারা নিজেদের মতামত তুলে ধরেন।

নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত জাতীয় স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা হয়েছে। কীভাবে পূজা সার্বজনীন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা যায়, সে বিষয়েও আলোচনা করা হয়। দেশের তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় ক্রমবর্ধমান মাদক সমস্যার বিরুদ্ধে সরকারকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া জনস্বাস্থ্যসংক্রান্ত সংকট, বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং স্থানীয় সরকার বিভাগগুলোর সক্রিয়তা বাড়ানোর ওপর বৈঠকে জোর দেওয়া হয় বলেও জানান ওই সদস্য।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, বৈঠকে আসন্ন দুর্গাপূজা নিয়ে মূলত আলোচনা হয়েছে। কীভাবে সবার মধ্যে পূজার আনন্দ ভাগ করে নেওয়া যায় এবং সারা দেশের বিভিন্ন পূজামণ্ডপে দলের নেতাকর্মীরা স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে পারেন, তা নিয়ে নেতারা আলোচনা করেছেন।

দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আপনারা অবগত আছেন, কীভাবে একটি মহল দেশের বিরুদ্ধে, গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানা ধরনের নীলনকশা করছে। কীভাবে অপপ্রচার, অপকীর্তি ও ষড়যন্ত্র করা হচ্ছে? সরকার তার দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে সব ষড়যন্ত্র প্রতিহত করবে। আমাদের দলের নেতাকর্মীরা এ বিষয়ে সদা সতর্ক থাকবেন। ইতোমধ্যে দলের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে একটি দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। আমরা প্রত্যেকে সজাগ আছি।

সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার প্রসঙ্গে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, নেতৃবৃন্দ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। জাতীয় কাউন্সিল ও কমিটি নিয়ে কোনো আলোচনা বা বার্তা এখন পর্যন্ত আমার কাছে পৌঁছায়নি, যা আপনাদের জানাতে পারি।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, রুহুল কবির রিজভী, ডা. ফরহাদ হালিম ডোনার, ইসমাঈল জবিউল্লাহ ও আমান উল্লাহ আমান প্রমুখ।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও