দুর্গাপূজার নিরাপত্তায় মৌলভীবাজারে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট

মো: জহিরুল ইসলাম,

দুর্গাপূজার নিরাপত্তায় মৌলভীবাজারে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন এবং পূজামণ্ডপসহ জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পুলিশ সুপার জনাব মোঃ মনিরুল ইসলামের নির্দেশনায় জেলার গুরুত্বপূর্ণ স্থান ও পূজামণ্ডপকেন্দ্রিক এলাকায় এ বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। জরুরি পরিস্থিতিতে দ্রুত ফোর্স মোতায়েন, সমন্বিতভাবে দায়িত্ব পালন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি যাচাই করাই ছিল এ মহড়ার উদ্দেশ্য।

দুর্গাপূজার নিরাপত্তায় মৌলভীবাজারে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট

মৌলভীবাজার সদর, রাজনগর, জুড়ী, বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল থানাসহ জেলার সব পুলিশ ক্যাম্প ও ফাঁড়ি নিজ নিজ থানা শহরে এ বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রমে অংশ নেয়।

পাশাপাশি, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই করা হয়। এ সময় বৈধ ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। নম্বরপ্লেটবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়।

দুর্গাপূজার নিরাপত্তায় মৌলভীবাজারে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট

শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে মৌলভীবাজার জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সবার সম্মিলিত সহযোগিতায় নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গাপূজা উদযাপনে জেলা পুলিশ বদ্ধপরিকর।

দুর্গাপূজার নিরাপত্তায় মৌলভীবাজারে পুলিশের বিশেষ মহড়া ও চেকপোস্ট

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর

ভিডিও