![]()
দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্যসচিব মো. আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ দলের দায়িত্বশীল মহলের নজরে এসেছে। এসব কর্মকাণ্ডের কারণে জনমনে বিরূপ প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছে।
এ পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে শ্যামলী সূত্রধরকে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
চিঠির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় পর্যায়ের সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হয়েছে।









