মৌলভীবাজারে স্থানীয় নির্বাচনে সব স্তরে প্রার্থী দেওয়ার ওপর জামায়াতের গুরুত্বারোপ

মৌলভীবাজার শহর প্রতিনিধি

মৌলভীবাজারে স্থানীয় নির্বাচনে সব স্তরে প্রার্থী দেওয়ার ওপর জামায়াতের গুরুত্বারোপ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে জেলা নির্বাচনী দায়িত্বশীল, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) এবং পৌরসভা মেয়র প্রার্থীদের নিয়ে এক নির্বাচনী দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলীর উপস্থাপনায় দেওয়ান মঞ্জিলে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চল টিমের সদস্য ও বিভাগীয় নির্বাচনী দায়িত্বশীল হাফেজ আব্দুল হাই হারুন।

বৈঠকে জুড়ী, বড়লেখা, কুলাউড়া, রাজনগর, সদর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া কুলাউড়া ও কমলগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি আলাউদ্দিন শাহ, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ, ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর সভাপতি কাজি দাইয়ান আহমদ এবং জেলা সভাপতি ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারে স্থানীয় নির্বাচনে সব স্তরে প্রার্থী দেওয়ার ওপর জামায়াতের গুরুত্বারোপ

প্রধান অতিথি কেন্দ্রীয় নির্দেশনার আলোকে স্থানীয় নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার এবং পৌরসভার কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে প্রার্থী দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রত্যেক প্রার্থীকে দ্রুত ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানোর পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশের উন্মুক্ত রাজনৈতিক ময়দানে জনগণ প্রতিটি স্তরে নতুন, সৎ ও যোগ্য নেতৃত্বের অপেক্ষায় রয়েছে। এই ঐতিহাসিক সুযোগ কাজে লাগাতে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় এবং গ্রাম থেকে শহর পর্যন্ত মানুষের কাছে পৌঁছাতে হবে।

তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে তাদের সমস্যা বুঝতে হবে, তাদের কথা শুনতে হবে এবং আস্থা অর্জন করতে হবে। বারবার জনগণের কাছে পৌঁছাতে পারলে শেষ পর্যন্ত তারাই জামায়াতের নেতৃত্ব গ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ইনশাআল্লাহ, আগামী দিনের বাংলাদেশ গড়ার যাত্রায় মৌলভীবাজার জেলার জনগণ তাদের সঙ্গে থাকবে বলে তিনি বিশ্বাস করেন।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও