নবীগঞ্জে সনাতন-দীননাথ কিশোর সংসদের নতুন কমিটি, সভাপতি তীর্থ দাশ

নবীগঞ্জে সনাতন-দীননাথ কিশোর সংসদের নতুন কমিটি, সভাপতি তীর্থ দাশ
নবীগঞ্জে সনাতন-দীননাথ কিশোর সংসদের নতুন কমিটি, সভাপতি তীর্থ দাশ
সালেহ আহমদ (স’লিপক):

নবীগঞ্জে সনাতন-দীননাথ কিশোর সংসদের নতুন কমিটি, সভাপতি তীর্থ দাশ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’র সহযোগী সংগঠন ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনি দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি তীর্থ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত দাশ, সাংগঠনিক সম্পাদক স্বপন দাশ, দপ্তর সম্পাদক গোপাল দাশ জিৎ ও দীপ শেখর দাশ প্রমুখ।

বক্তারা কিশোরদের মেধা ও মননের বিকাশের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে কিশোরেরা কীভাবে ভূমিকা রাখতে পারে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সভায় সর্বসম্মতিক্রমে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ১১ সদস্যের এ কমিটিতে তীর্থ দাশকে সভাপতি, স্বপন দাশকে সাধারণ সম্পাদক এবং গোপাল দাশ জিৎকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

নবনির্বাচিত কমিটির সভাপতি তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমরা নিষ্ঠার সঙ্গে পালন করব। কিশোরদের সৃজনশীলতা বিকাশ ও সামাজিক কল্যাণে এই সংসদ আগামী দিনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।”

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও