![]()
আজ রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে বাংলাদেশ পোয়েটস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক গৌড়ীয় সাহিত্য সম্মেলন ২০২৬।
আয়োজন কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক ধর্মমন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ। প্রধান আলোচক থাকবেন সাবেক জাসাস নেতা রেজাবুদ্দৌলা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিআইজি রোকন উদ্দিন রোকন, অ্যাডভোকেট আবেদ রাজা ও জাফর রাজা চৌধুরী।
অধ্যাপক মিলন রায়ের সঞ্চালনায় সম্মেলনে নির্ধারিত আলোচক হিসেবে থাকবেন কবি ডক্টর শহীদুল্লাহ আনসারী, অধ্যাপক ড. মো. জমির হোসেন, ডক্টর সাহেদ মন্তাজ, ডক্টর এটিএম মমতাজুল করিম, জাগ্রত কবি শিহাব রিফাত আলম রূপম, কবি হরিদাস ঠাকুর, সাংবাদিক তরুণ চক্রবর্তী ও গীতিকবি ঢালী মোহাম্মদ দেলোয়ার।
এ ছাড়া কবি আতাউল ইসলাম সবুজ, কবি ফারুক প্রধান, কবি ফারুক আল ফয়সাল, কবি ডাক্তার তাহেরা খানম, প্রাবন্ধিক লতিফা জাহান ও কবি ডাক্তার জান্নাতুল ফেরদৌসীসহ অনেকে বক্তব্য রাখবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।









