মৌলভীবাজারে শ্রীমঙ্গলে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী দীর্ঘদিন ধরে পুলিশে বেশ কটি অভিযানে পন্ড হয়েছে। শনিবার পুলিশ তাকে ধরতে নাটকের রুপ দিলো বোরখা পরে আসামী গ্রেফতারের মাদক কারবারী স্বপন মিয়া অবশেষে এএস আই শরাফত আলীর নাটকের কাছে ধরা খেলো।
![]()
শনিবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বপন মিয়া দীর্ঘদিন মাদক ও সীমান্ত ঘেঁষা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। পুলিশের উপস্থিতি টের পেলেই দ্রুত গা-ঢাকা দেওয়ার কারণে তাকে ধরতে বারবার ব্যর্থ হচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী। তার একাধিক সোর্স থাকায় পুলিশের উপস্থিতি আগাম তথ্য পেয়ে পালিয়ে যেত সহজেই।
![]()
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনব কৌশলধারী শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এএসআই) শরাফত আলী স্বামী স্ত্রী সাজার বোরখা পরা ছবি টি নেট দুনিয়াতে ভাইরাল হয়ে প্রশংসনীয় হয়ে ওঠেছে। আসামী কে গ্রেফতারে সফল কৌশলে নিয়ে নেটিজেনরা ছবি গুলো পোষ্ট করে সাধুবাদ জানাচ্ছে।
![]()
এই পরিস্থিতিতে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) শরাফত আলী ভিন্নধর্মী পদ্ধতি গ্রহণ করেন। তিনি বোরকা পরে নারী চরিত্রে এবং সঙ্গীয় পুলিশ কনস্টেবল মো. রোকন উদ্দিন পাঞ্জাবি-টুপি পরে স্বামী সেজে মোটরসাইকেলে স্বপন মিয়ার বাড়ির ভেতরে প্রবেশ করেন। ঘরে ঢোকার পর দেখা যায়, স্বপন মিয়া বিছানায় শুয়ে আছে। পরিস্থিতি অনুধাবন করার আগেই পুলিশ তাকে দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ফলো করুন
অভিনব কৌশলধারী শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এএসআই) শরাফত আলী বলেন, ‘মাদক কারবারি স্বপনকে গ্রেপ্তারে জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছি। বার বার ব্যর্থ হয়েছি। সে অত্যন্ত চতুর ও কৌশলগত লোক। সামান্যতম পুলিশি নড়াচড়া টের পেলেই পালিয়ে যেত। এজন্য আমাকে কৌশলগত পরিবর্তন করতে হয়েছে। আমি নাটকের মত পুরুষ থেকে মহিলা সাজতে হয়েছে। আমার সহকারী কনস্টেবল বানিয়েছি আমার বর। সে চালক হয়েছে আমি তার স্ত্রী, অবশেষে ছদ্মবেশে অভিযান চালিয়ে সফলভাবে তাকে গ্রেফতার করতে পেরেছি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন,‘আসামি গ্রেপ্তারের এই সফল অভিযান খুবই প্রশংসনীয়। ওয়ারেন্টভুক্ত কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না। অপরাধীরা যতই কৌশল অবলম্বন করুক, পুলিশ প্রয়োজনীয় বুদ্ধিমত্তা ও পদ্ধতি প্রয়োগ করে তাদের আইনের আওতায় আনবে। গ্রেপ্তারকৃত স্বপন মিয়াকে আজ রোববার ০৯ নভেম্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।













পাঠকের মন্তব্য