মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি আবাসিক রিসোর্টে জোরপূর্বক প্রবেশ করে পর্যটক দম্পতির ২ ঘন্টা জিম্মি করে ভিডিও ধারণ করে মোটা অংকের চাঁদা হাতিয়ে নিয়েছে মুসলিম বাঘ এলাকার গাংপাড় মদিনা মসজিদের সভাপতি আওয়ামীলীগের নেতা হাজী মধু মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা তানভীর সহ স্থানীয় কিশোর গ্যাং।
![]()
গত শুক্রবার ০৮ নভেম্বর রাত ৯টার দিকে শহরতলীর মণিপুরি পাড়ায় অবস্থিত ‘মঙ্গলালয়’ নামে একটি রিসোর্টে এ ঘটনা ঘটে। এদিকে প্রশাসন বিষয়টি তদন্ত করছে।
জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে তানভীর আহমদ মুসলিম বাঘ এলাকার গাংপাড় মদিনা মসজিদের সভাপতি ও আওয়ামীলীগের নেতা মধু ছেলে তানভীর সহ কিশোর গ্যাং ।
![]()
তানভীর ও তার সহযোগী কয়েক জন তরুণের নেতৃত্বে ঐ রিসোর্টের একটি কক্ষকে টার্গেট করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জোরপূর্বক রুমে প্রবেশ করে পর্যটকদের ভিডিও ধারণ করেন এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে পুলিশের ভয়ভীতি এবং পরিত্যক্ত মদের বোতল গুলো ক্যামেরার সামনে এনে তানভীর এর সহযোগীরা এ গুলো ভিডিওতে দেখায় লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অসম্মতি প্রকাশ করায় পর্যটক দম্পতিকে ছুরি-চাকুর মুখে প্রায় ২ ঘন্টা রুমের ভিতরে জিম্মি করে ভিডিও ধারণ করেন।
এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে দুটি মটর সাইকেল রেখে ধাওয়া খেয়ে পালিয়ে যায়।
![]()
অভিযোগযুক্তরা হলেন, নাজমূল ইসলাম (২৬) পিতা- সিরাজ মিয়া, সাং- মুসলিমবাগ গাংপার, ০২) মঈনুল ইসলাম (৩০) পিতা- নূধু মিয়া সাং- শিববাড়ি, ০৩) সোহান মিয়া (২৮) পিতা-শাহজাহান মিয়া, সাং- সুইনগড়, ০৪) তানবির আহমেদ (২৬) পিতা- মধু মিয়া, সাধ-দক্ষিণ মুসলিমবাগ, ০৫) রাজ মিয়া (২২) পিতা- সিরাজ মিয়া, সাং- মুসলিমবাগ, ০৬) দ্বীপ (১৯) পিতা- ননুয়া, সাং- সিন্দুরখাঁন রোড, ০৭) ইউছুব মিয়া (২২) পিতা- কানু মিয়া, সাং-মুসলিমবাগ, সর্ব ডাকঘর- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার। এতে অজ্ঞাত নামা আরও ১৪/১ জন উল্লেখ রয়েছে ।
লাখ টাকা না পেয়ে নগদ ৬ হাজার, বিকাশের মাধ্যমে প্রায় ২০ হাজার নিয়ে যায়, ঘটনা ধামাচাপা দিতে রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন মহলে ম্যানেজ করতে চেষ্টা চালাচ্ছে। তানভীর পিতা আওয়ামীলীগের নেতা হাজী মধু মিয়া লোকজন মারফতে পুলিশের কাছে টাকা ফেরত দিয়েছে বলে জানা যায়।
এই ঘটনা জানাজানি হলে অপরাধীরা গা ঢাকা দিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে আওয়ামীলীগ নেতার ছেলে তানভীর সহ সকলকে গ্রেফতারে দাবী উঠেছে।
শ্রীমঙ্গল ও কমলগঞ্জ সার্কেল এএসপি মো: ওয়াহিদুজ্জামান রাজু বলেন, আমরা এমন একটি ঘটনার খবর পেয়েছি পর্যটকে ভয়ভীতি দেখিয়ে টাকা নেওয়া হয়েছে । আমরা টাকা গুলো উদ্ধার করেছি। থানায় দুটি মটর সাইকেল জিম্মায় রয়েছে। ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো , গ্রেফতারের করার প্রয়োজন হলে আমরা সেটিই করবো।













পাঠকের মন্তব্য