রাজনগরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত !

ছবি সংগ্রহঃ
ছবি সংগ্রহঃ
মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ময়নাবাজার এলাকায় দুটি সিএনজি রিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন।

এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় মহাশস্ত্র নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন সিএনজি চালক রাজু মিয়া (২১), যাত্রী নাঈম মিয়া (২৯)। তারা রাজনগর উপজেলাযর বাসিন্দা। আহতদের তাৎক্ষনিক নাম-পরিচয় পাওয়া যায়নি।

রাজনগর থানার ওসি আব্দুস সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও