মৌলভীবাজার নির্বাচনী শ্রীমঙ্গল ও কমলগঞ্জ ৪ আসনে গনঅধিকার পরিষদের এমপি মনোনীত পদপ্রার্থী হারুনুর রশিদ’র শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
![]()
বৃহস্পতিবার ২০ ই নভেম্বর সন্ধ্যা ৭ টায় শ্রীমঙ্গল ভানুগাছ রোড রেলওয়ে মাঠে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ ৪ আসনের গনঅধিকার পরিষদের এমপি পদপ্রার্থী হারুনুর রশিদ’র শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
![]()
প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম শিপন বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। গণ অধিকার পরিষদ সবসময় গণমানুষের পাশে রয়েছে। আমাদের মৌলভীবাজার–৪ আসনের প্রার্থী হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
![]()
সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলার সিনিয়র সহসভাপতি এবং মৌলভীবাজার–৪ আসনের এমপি প্রার্থী হারুনুর রশিদ।
![]()
প্রধান আলোচকের বক্তব্যে হারুনুর রশিদ বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জে আমি পাস করলে চা বাগানের শ্রমিদের উন্নয়নে এবং পড়যটনের উন্নয়ন করবো যেহেতু এ অঞ্চলে বেশির ভাগই লোকজন চা শিল্পের সাথে জড়িত। “শ্রমিকদের উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করা আমার অঙ্গীকার। কথায় নয়, কাজে বিশ্বাসী আমি। আমাদের চা শ্রমিক সহ সারা দেশের শ্রমিকদের সরকারীভাবে ইস্যুরেন্স চালু করার দাবী জানান। তাই আসন্ন জাতীয় নির্বাচনে ট্রাক মার্কায় আপনাদের সমর্থন চাই। নির্বাচিত হলে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় পাশে থাকবো।”
![]()
চা-শিল্প নিয়ে তাঁর পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “চায়ের রাজধানী শ্রীমঙ্গল চা শিল্পের জন্য বিখ্যাত। আমি নিজেও একজন চা-পাতা ব্যবসায়ী। তাই চা শিল্পের আধুনিকায়ন ও বিপ্লবে বিশেষ পরিকল্পনা নিয়েছি। পাশাপাশি এলাকার বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করব।”
![]()
জেলা গণ অধিকার পরিষদের সহসভাপতি নাহিদা খানম বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর আমরা যে অবস্থানে আছি, মনে হয় আগেই ভালো ছিলাম। এখন যে অন্তরবর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা দেশ কে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হলে একটি নির্বাচন জরুরী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদ, শ্রীমঙ্গল উপজেলা শাখা ও গণ অধিকার পরিষদ সভাপতি ও মনোনীত মৌলভীবাজার -৪ (শ্রীমঙ্গল -কমলগঞ্জ) এর সংসদ সদস্য পদপ্রার্থী হারুনুর রশিদ।
সমাবেশে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক অধিকার পরিষদ চা শ্রমিক বিষয়ক সহ সম্পাদক সিরাজুল ইসলাম সিপন, কেন্দ্রীয় নির্বাহী সংসদ সভাপতি,মৌলভীবাজার জেলা শাখা গণ অধিকার পরিষদ অপু রায়হান, গণ অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা সহ সভাপতি নাহিদা খানম, গণ অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা ক্রীড়া সম্পাদক আমির আলী।
![]()
গনঅধিকার পরিষদ সাধারণত সম্পাদক খালিদ বিন ওয়ালিদ। শ্রীমঙ্গল উপজেলা গণ অধিকার যুব অধিকার পরিষদঅর্থ সম্পাদক আব্দুস সাত্তার মৌলভীবাজার জেলা যুব অধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা মোঃ আরিফ হোসেন সহ প্রমুখ।














পাঠকের মন্তব্য