২০২৭ সালের ২১ জানুয়ারি শুরু ইউপি নির্বাচন, ভোট হবে পাঁচ ধাপে

মুক্তিবাণী অনলাইন ডেক্স

\ ২০২৭ সালের ২১ জানুয়ারি শুরু ইউপি নির্বাচন, ভোট হবে পাঁচ ধাপে

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হবে। পুরো নির্বাচনী কার্যক্রম ২৭ মে শেষ করার পরিকল্পনা রয়েছে।

সোমবার (১২ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এ সময় তিনি নির্বাচনের সম্ভাব্য সময়সূচির তথ্য জানান।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ২০২৭ সালের ২৭ মে মাসের মধ্যে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। পাঁচ ধাপে এ নির্বাচন আয়োজন করা হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হবে ২১ জানুয়ারি।

ভোট হবে পাঁচ ধাপে

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও