সাব-ইন্সপেক্টরের বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার পরিদর্শন

সালেহ আহমদ (স’লিপক):

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ নবীগঞ্জ থানার দুই কর্মকর্তা পরিদর্শন করেছেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গ্রন্থাগারটি পরিদর্শনে আসেন নবীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ রুবেল এবং সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) হাসান মিয়া। তাঁরা গ্রন্থাগারের বিভিন্ন কর্নার ঘুরে দেখেন এবং এর বইয়ের সংগ্রহ এবং সুন্দর পরিবেশের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সঠিক ইতিহাস ও জ্ঞান ছড়িয়ে দিতে এই গ্রন্থাগারটি যে ভূমিকা রাখছে, তা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন তাঁরা।

পরিদর্শনের এলে গ্রন্থাগার পরিচালনা কমিটির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। পরিদর্শন শেষে পুলিশ কর্মকর্তারা গ্রন্থাগারের মন্তব্য বইয়ে তাঁদের মতামত ও স্বাক্ষর লিপিবদ্ধ করেন। গ্রন্থাগারের পক্ষ থেকে তাদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি রত্নদীপ দাস (রাজু)। এসময় গ্রন্থাগার পরিচালনা পর্ষদের সদস্য জনি দাশ, পাঠক ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক স্বপন দাশ সহ গ্রন্থাগারের নিয়মিত পাঠকরা উপস্থিত ছিলেন।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও