ইসলামি ছাত্রশিবির আদমপুর ইউনিয়ন শাখা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
মোঃ আব্দুস সালাম, কমলগঞ্জ,

মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির আদমপুর ইউনিয়ন শাখার উদ্যোগ এসএসসি/দাখিল সমমান পরীক্ষা ২০২৫ এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ২৭ জুলাই রোজ রবিবারে  আদমপুরে নইনারপার হাজী মহরম আলী কমিউনিটি সেন্টারে সকাল ১১ ঘটিকায়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদমপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি জনাব মোবাশ্বীর আলী।আদমপুর ইউনিয়ন সেক্রেটারি জনাব আব্দুস সোবহান খান এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবির মৌলভীবাজার জেলা অফিস সম্পাদক জনাব তোফাজ্জল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবির কমলগঞ্জ উপজেলা শাখা সভাপতি জনাব সাদিকুল ইসলাম।

বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবির কমলগঞ্জ উপজেলা সেক্রেটারি সৈয়দ মাহফুজুল হক তামিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলায় শাখা সাধারণ সম্পাদক, নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম।

বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আদমপুর ইউনিয়ন শাখা সভাপতি সাদ উদ্দিন ফয়েজ।

বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কমলগঞ্জ উপজেলা শাখা সাবেক সেক্রেটারি জনাব ডাঃহেলাল হোসেন।

বক্তাগণ আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে সকলের ভুমিকা রাখার আহবান জানান।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও