এনসিপির ২৩ সদস্যের উপ-কমিটির প্রধান সারজিস আলম

এনসিপির ২৩ সদস্যের উপ-কমিটির প্রধান সারজিস আলম
এনসিপির ২৩ সদস্যের উপ-কমিটির প্রধান সারজিস আলম
মুক্তিবাণী অনলাইন ডেক্স

এনসিপির ২৩ সদস্যের উপ-কমিটির প্রধান সারজিস আলম

সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে ২৩ সদস্যের একটি বিশেষ সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই উপ-কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে কমিটিটি গঠন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা আনতে উপ-কমিটিতে সুনির্দিষ্ট কাঠামোগত বিন্যাস রাখা হয়েছে। রাজনৈতিক পর্ষদ থেকে দুজন উপ-প্রধান এই কমিটিতে দায়িত্ব পালন করবেন। এছাড়া দেশের প্রতিটি বিভাগে সুচারুভাবে কার্যক্রম পরিচালনার জন্য একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদককে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও