অক্টোবরে ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা

অক্টোবরে ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা
অক্টোবরে ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা
মুক্তিবাণী অনলাইন ডেক্স

অক্টোবরে ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১ হাজার ৮৩৭ টাকা

তরলীকৃত পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। অক্টোবরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

রবিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ দাম নির্ধারণ করে।

এর আগে চলতি বছরের এপ্রিলের পর আগস্টে আরেক দফায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তবে এর আগে জুনে ৫৫ টাকা এবং জুলাইয়ে ৩৫৭ টাকা কমানো হয়।

সর্বশেষ সেপ্টেম্বরে আরও ১৩ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর

ভিডিও