![]()
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপ কবে অনুষ্ঠিত হবে, তা আগামী সোমবার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী সোমবার কমিশন সভা রয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে শুরু হবে এবং কোন ধাপ কবে হবে, তা সভা শেষে জানিয়ে দেওয়া হবে।









