সৌদিতে প্রবাসীদের ভিসা-আকামার মেয়াদ বাড়াতে উদ্যোগ সরকারের: শামা ওবায়েদ

সৌদিতে প্রবাসীদের ভিসা-আকামার মেয়াদ বাড়াতে উদ্যোগ সরকারের: শামা ওবায়েদ
সৌদিতে প্রবাসীদের ভিসা-আকামার মেয়াদ বাড়াতে উদ্যোগ সরকারের: শামা ওবায়েদ
মুক্তিবাণী অনলাইন ডেক্স

সৌদিতে প্রবাসীদের ভিসা-আকামার মেয়াদ বাড়াতে উদ্যোগ সরকারের: শামা ওবায়েদ

সৌদি আরবে কর্মরত প্রবাসীদের আকামার মেয়াদ বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মো. শাহেদ আহম্মেদের মরদেহ ঢাকায় পৌঁছানোর পর তা গ্রহণ শেষে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত ১১ জন প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ শেষে শামা ওবায়েদ বলেন, ‘নিহতের পরিবারকে সকল প্রকার সহায়তা প্রদান করা হবে।’ এ সময় তিনি নিহতের পরিবারের সদস্যদের হাতে সরকারি সহায়তার চেক তুলে দেন।

এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘সৌদি আরবে আটকে পড়া প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বাড়াতেও কাজ করছে সরকার।’

অন্য এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবে শিরশ্ছেদ হওয়া দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানতে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে। এ ঘটনায় প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার জন্য সরকার রায়ের কপি চেয়েছে।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও