“গাজীপুরে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক’ মামলা: বিএনপি নেতার সাংবাদিক হেনস্তার অভিযোগ”

ছবি সংগ্রহঃ
ছবি সংগ্রহঃ
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ রাজধানীর বাড্ডা থানায় দায়ের হওয়া জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত হামলার মামলায় ৩৩১ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। তিনি দাবি করেন, এটি আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন ও সাবেক অধ্যক্ষ আলাউদ্দিন মিয়ার ষড়যন্ত্র । 

ছবি সংগ্রহঃ 

শনিবার (১৩ জুলাই) সাংবাদিকরা কলেজে তদন্ত করতে এলে একই প্রতিষ্ঠানের শিক্ষক ও গাজীপুর বিএনপির ৫৪ নং ওয়ার্ড সভাপতি আজিজুল হক রাজু উত্তেজিত হয়ে প্রতিবেদকদের সঙ্গে অশোভন আচরণ করেন, এমনকি ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’-এর প্রতিনিধিকে হেনস্তা করার অভিযোগ ওঠে। রাজু পূর্বেও দলীয় অনুষ্ঠানে সিনিয়র নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জন্য থানা বিএনপির নোটিশ পেয়েছিলেন ।

হারুন অর রশিদ নিজেকে স্থানীয় বিএনপির সহ-সভাপতি হিসেবে দাবি করে মামলাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করেন। অন্যদিকে, আজিজুল হক রাজু পরে দাবি করেন, তিনি হারুনকে চিনেন না এবং কোনো অসদাচরণ করেননি।

প্রতিবেদনের প্রেক্ষাপট: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনায় ঢালাওভাবে মামলায় আসামি করা নিয়ে আইন বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। গত কয়েক মাসে বহু মামলায় নির্দোষ ব্যক্তিদের নাম যুক্ত হওয়ায় ন্যায়বিচার বাধাগ্রস্ত হচ্ছে বলে মত দিয়েছেন মানবাধিকার সংগঠনগুলি ।

সংযোজন: ★ বিএনপি নেতৃত্বের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও আজিজুল হক রাজুর বিতর্কিত ভূমিকা আগেও আলোচনায় এসেছে।

★ হারুন অর রশিদের মামলার সত্যতা যাচাইয়ে পুলিশের তদন্ত চলমান ।

শেষ কথা :“রাজনৈতিক মামলার জটিলতায় ফাঁসাচ্ছেন শিক্ষক-প্রশাসক, বিচারহীনতার সংস্কৃতি কি আবারও জেঁকে বসবে?”

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও