তথ্যমন্ত্রীর প্রশ্ন, পদ্মাসেতু নিয়ে অভিযোগকারীরা কি লজ্জা পাচ্ছেন?

তথ্যমন্ত্রীর
তথ্যমন্ত্রীর
মুক্তিবাণী অনলাইন ডেস্ক:

পদ্মাসেতুর মূল অংশ নির্মাণ হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রশ্ন করেছেন, পদ্মাসেতু নিয়ে যারা বিভিন্ন সময়ে নানা অভিযোগ তুলেছিলেন, তারা কি এখন লজ্জা পাচ্ছেন? 

ড. হাছান মাহমুদ বলেন, ‘স্বপ্নের পদ্মাসেতুর নির্মাণ প্রায় সম্পন্ন হওয়ায় দেশের মানুষ উল্লাসিত হলেও বিএনপিসহ যে সব ব্যক্তি-প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে সভা-সেমিনারে নানা অভিযোগ তুলেছিলেন, তারা কি এখন আশাহত হয়েছেন, নাকি লজ্জা পাচ্ছেন?’ 

শনিবার দুপুরে তথ্যমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এই প্রশ্ন রাখেন। 

ড. হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ সরকার যখন পদ্মাসেতুর কাজে হাত দেয়, তখন এক টাকাও ছাড় না দিয়েও বিশ্বব্যাংক পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তোলে, বিশ্বব্যাংকের সঙ্গে সুর মিলিয়ে বিএনপিসহ দেশের বিভিন্ন গবেষণাপ্রতিষ্ঠান, বিশিষ্ট অর্থনীতিবিদ নানা অভিযোগ করেন। পরে কানাডার আদালতে প্রমাণ হয় বিশ্বব্যাংকের অভিযোগ মিথ্যা।’ 

তথ্যমন্ত্রী বলেন, ‘পরবর্তীতে প্রকল্পে অর্থায়ন করতে চাইলেও শেখ হাসিনা বিশ্বব্যাংকের সেই প্রস্তাব ফিরিয়ে দেন এবং নিজেদের অর্থায়নে পদ্মাসেতু তৈরি করার সিদ্ধান্ত নেন। তখনও বিএনপিসহ তারা নেতিবাচক বক্তব্য অব্যাহত রাখেন। কিন্তু এখন পদ্মার দুইপাড় সংযুক্ত হওয়ার পর তাদের আর কোনো বক্তব্য শোনা যাচ্ছে না।’  

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিশ্বে বর্তমানে আইটি ও আইসিটি নির্ভর চতুর্থ শিল্পবিপ্লব চলছে। বাংলাদেশ আগের তিনটি শিল্প বিপ্লবে পিছিয়ে থাকলেও চতুর্থ বিপ্লবে অন্যদের সঙ্গে পথ চলছে।

তিনি বলেন, দেশে এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি, ফেসবুক ইউজার ৪.৫ কোটি। তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এর সংখ্যা দ্বিগুণে উন্নীত করা সরকারের লক্ষ্য। তথ্যপ্রযুক্তি খাতে যেখানে ২০০৮ সালে রপ্তানি আয় ছিল ২৬ মিলিয়ন ডলার, এখন তা হয়েছে ১ বিলিয়ন বা ১০০০ মিলিয়ন ডলারে। ডিজিটাল লেনদেন বা মোবাইল ব্যাংকিংয়ে বাংলাদেশ বিশ্বের কাছে উদাহরণ বলে মন্তব্য করেন তথ্য মন্ত্রী।   

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও