কারজানে পেট্রল পাম্পে বিস্ফোরণে ছিন্নভিন্ন চারচাকা, অল্পের জন্য রক্ষা

কারজানে পেট্রল পাম্পে বিস্ফোরণে ছিন্নভিন্ন চারচাকা, অল্পের জন্য রক্ষা
কারজানে পেট্রল পাম্পে বিস্ফোরণে ছিন্নভিন্ন চারচাকা, অল্পের জন্য রক্ষা
মুক্তিবাণী অনলাইন ডেক্স

কারজানে পেট্রল পাম্পে বিস্ফোরণে ছিন্নভিন্ন চারচাকা, অল্পের জন্য রক্ষা

জ্বালানি ভরার সময় একটি পেট্রল পাম্পে ভয়াবহ বিস্ফোরণে চারচাকা গাড়ি ছিন্নভিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গাড়িটির গ্যাস ট্যাঙ্ক ফেটে এই বিস্ফোরণ ঘটে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গুজরাতের কারজানের কাছে জাতীয় সড়কের ওপর থাকা একটি পাম্পে ঘটনাটি ঘটেছে। ১ অক্টোবরের সেই ভয়াবহ দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি গণমাধ্যম ডট কম।

পাম্পে থাকা সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারটি হঠাৎ বিকট শব্দে ফেটে যায়। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে সিলিন্ডারটি দুই টুকরো হয়ে যায় এবং গাড়িটি ছিন্নভিন্ন হয়ে যায়।

বিস্ফোরণের পর স্টেশনে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশেই দাঁড়িয়ে ছিল দু’টি অটো। বিস্ফোরণের মুহূর্তেই পাম্পের কর্মী ও উপস্থিত লোকজন ছিটকে সরে আসেন। সৌভাগ্যবশত, সেই সময় গাড়ির ভেতরে কেউ ছিলেন না। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ভিডিয়োয় দেখা গিয়েছে, বিস্ফোরণের ফলে গাড়ির পেছনের অংশের কিছু অংশ ও ভাঙা কাচ গাড়ি থেকে কয়েক মিটার দূরে ছিটকে পড়ে। বিস্ফোরণের সময় গাড়ির ভেতরে কেউ না থাকায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘ডিনসাডিএস০৫’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় গাড়িটির কাছে পার্ক করা দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থল থেকে কয়েক মিটার দূরে যানবাহনের অংশবিশেষ ও ভাঙা কাচ ছড়িয়ে-ছিটিয়ে ছিল। ঘটনার পর কারজান ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও