লন্ডন ফেরত যাত্রীদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক

গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বাংলাদেশ সচিবালয় প্রান্তে মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন
গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বাংলাদেশ সচিবালয় প্রান্তে মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন
মুক্তিবাণী অনলাইন ডেস্ক :

যুক্তরাজ্যে কোভিড-১৯ এর নতুন করে সংক্রমণের পরিপ্রেক্ষিতে লন্ডন ফেরত যাত্রীদের জন্য মন্ত্রিসভা গতকাল ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বিধান দিয়েছে। 

মহাসড়ক পরিচালনার জন্য ১৯২৫ সালের অর্ডিন্যান্স বাতিল করে নতুন আইন প্রণয়ন করছে সরকার। এই আইনের আওতায় মহাসড়কের পাশে কেউ অবৈধভাবে স্থাপনা নির্মাণ করলে তাকে দুই বছর কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা দেওয়ার বিধান থাকছে ।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘মহাসড়ক আইন ২০২০’ শিরোনামের এই আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সাথে সংযুক্ত হয়ে এই বৈঠক করেন। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, লন্ডন থেকে যারা আসবেন তাদের অবশ্যই কোয়ারেন্টিনে রাখতে হবে। প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন। ‘দু’টি অপশন ছিল (লন্ডন থেকে আসা যাত্রীদের) প্রবেশ বন্ধ করা হবে নাকি বাধ্যতামূলক কোয়ারেন্টিনে যেতে হবে। শেষে সিদ্ধান্ত হয়েছে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে নেয়ার।

সচিব বলেন, লন্ডন ফ্লাইটে যেই আসুক তার যদি গতকালকেরও নেগেটিভ রিপোর্ট থাকে তারপরও তাকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

খন্দকার আনোয়ারুল বলেন, দিয়াবাড়ি ও হজক্যাম্পে আমাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন আছে, সেখানে থাকবে ১৪ দিন। কিছু হোটেলের ব্যবস্থা রাখতে হবে। এজন্য প্রচেষ্টা চলছে। তিনি বলেন, গতকাল রাতে একটা মিটিং ডাকা হয়েছে, সেই মিটিংয়ে একটা যৌক্তিক সময় দিয়ে নোটিশ দেয়া হবে।

মালয়েশিয়া ও সিঙ্গাপুরে হোটেলে যেভাবে থাকে সেভাবেই কোয়ারেন্টিনে থাকতে হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কেউ (লন্ডন থেকে) সিলেটে এলে তাকে সিলেটেই কোয়ারেন্টিনে রাখা হবে। কোয়ারেন্টিনে থাকার খরচ ওই ব্যক্তিকেই বহন করতে হবে।

মহাসড়ক পরিচালনার জন্য ১৯২৫ সালের অর্ডিন্যান্স বাতিল করে নতুন আইন প্রণয়ন করছে সরকার। এই আইনের আওতায় মহাসড়কের পাশে কেউ অবৈধভাবে স্থাপনা নির্মাণ করলে তাকে দুই বছর কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা দেওয়ার বিধান থাকছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, এখনো ১৯২৫ সালের একটি অর্ডিন্যান্সের মাধ্যমে সড়ক ও মহাসড়ক ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু বর্তমানে অনেক সড়ক ও মহাসড়ক চার লেনের হচ্ছে। নতুন এসব সড়ক-মহাসড়কের জন্য আগের অধ্যাদেশটি প্রযোজ্য হবে না। তাই আগের পুরনো আইনটি বাতিল করে নতুন আইন করতে হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই আইন কার্যকর হলে সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা  ফিরে আসবে। দুর্ঘটনা অনেক কমে আসবে। নতুন এ আইন কার্যকর হলে মহাসড়কে তিন চাকার যানবাহন চলতে পারবে না।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও