জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন , আমরা আমাদের অধিকার এবং মর্যাদা নিশ্চিত করে ঘরে ফিরবো।
তিনি বলেন , গোপালগঞ্জে ফ্যাসিবাদীরা হামলা করেছে। আরো হামলা হবে। কিন্তু আমাদের দমন করা যাবে না।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২ টায় বিচার সস্কার ও দেশ পুর্ণগঠনের লক্ষ্যে দেশ গড়তে জুলাই পদযাত্রায় অংশনিয়ে মুন্সীগঞ্জ শহরে কৃষি ব্যাংক চত্তরে পথসভায় নাহিদ ইসলাম এ বক্তব্য রাখেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন , আমরা জানি সামনে আরো একটি লড়াই আসছে। আমরা সে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। সাহসিকতার সাথে সে লড়াই মোকাবেলা করতে হবে। তিনি বলেন, পাড়ায় পাড়ায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলতে হবে।
নাহিদ ইসলাম সকলকে সরব হবার আহ্বান জানান। তিনি বলেন, নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের আরো লড়াই করতে হবে।আমরা প্রতিবাদ করতে শিখেছি। মুজিববাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি, সে লড়াইয়ে আমরা জিতবো। ভয়ের কোন কারণ নেই।
তিনি বলেন, দেশে চাদাঁবাজি সন্ত্রসী হচ্ছে ,শিক্ষা স্বাস্থের বেহার দশা।যাতায়াত ব্যবস্থা নাজুক ,কর্মসংস্থানের দুর্গতি এসেছে।জনগণ এখন মাথাউচু করে দাঁড়াতে চায়।
এনসিপির মুন্সীগঞ্জের প্রধান সমন্বয়কারী মাজেদুল ইসলামের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন উত্তারঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম , দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শার্মীন এবং যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।
পরে নেতৃবৃন্দ শহরের প্রধান জামে মসজিদে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের জন্য দোয়ায় অংশগ্রহণ করেন।












