দুর্নীতি ও হয়রানির অভিযোগে মৌলভীবাজার জেলা পরিষদ কর্মকর্তার অপসারণ দাবি

বিশেষ প্রতিনিধিঃ

দুর্নীতি ও হয়রানির অভিযোগে মৌলভীবাজার জেলা পরিষদ কর্মকর্তার অপসারণ দাবি

মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীমা খন্দকারকে অপসারণ ও শাস্তিমূলক বদলির দাবিতে মানববন্ধন করেছেন পরিষদের নিবন্ধিত ও বৈধ ঠিকাদারেরা। আজ (১ অক্টোবর) মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে তাঁদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া এই কর্মকর্তা অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তাঁদের দাবি, তিনি জেলা পরিষদকে অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, কালভার্ট ও সড়ক নির্মাণের মতো বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিয়মবহির্ভূতভাবে কমিশন (পার্সেন্টেজ) দাবি করার অভিযোগও তোলেন ঠিকাদারেরা।

দুর্নীতি ও হয়রানির অভিযোগে মৌলভীবাজার জেলা পরিষদ কর্মকর্তার অপসারণ দাবি

ঠিকাদারদের দাবি, নির্দিষ্ট হারে উৎকোচ না দিলে মিথ্যা অনিয়মের অজুহাত দেখিয়ে ও ভয়ভীতি প্রদর্শন করে কাজের ফাইলে সই করা বন্ধ রাখা হয়। পিপিআর (PPR) আইন লঙ্ঘন করে কাজের নিয়ম পরিবর্তন এবং কাজ শেষ হওয়ার পরও আট মাস ধরে বিল ও জামানতের টাকা আটকে রাখার মতো হয়রানির শিকার হচ্ছেন বলেও তাঁরা অভিযোগ করেন। বক্তারা আরও দাবি করেন, জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন জলমহাল, দোকানকোঠা এবং শ্রীমঙ্গল ও মাধবকুণ্ড ডাকবাংলো থেকে অর্থ আত্মসাৎ ও অনিয়মের মাধ্যমে কর্মী নিয়োগের ঘটনায় কর্মকর্তা ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা সরাসরি জড়িত।

ঠিকাদারেরা জানান, এর আগে জেলা প্রশাসকের কাছে লিখিত স্মারকলিপি দিয়েও কোনো সুরাহা না পাওয়ায় তাঁরা আজ মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধনে নামতে বাধ্য হয়েছেন। কর্মসূচিতে বক্তারা প্রধান নির্বাহী কর্মকর্তা শামীমা খন্দকারকে মৌলভীবাজার জেলা পরিষদ থেকে অপসারণের জোর দাবি জানান।

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও