নির্মাণকাজ বন্ধ, শ্রীমঙ্গলে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মো: জহিরুল ইসলাম,

নির্মাণকাজ বন্ধ, শ্রীমঙ্গলে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর রাধানগর–মোহাজিরাবাদ (পিচেরমুখ) সড়কের নির্মাণকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়কটির নির্মাণকাজ পুনরায় শুরুর দাবিও জানান তারা।

মানববন্ধন শেষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়।

রোববার ০৪ অক্টোবর দুপুরে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্পের সম্মুখে পিচেরমুখ এলাকায় আয়োজিত এ শান্তিপূর্ণ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নির্মাণকাজ বন্ধ, শ্রীমঙ্গলে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রভাষক অনিরুদ্ধ সেনগুপ্তের (দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজ) সভাপতিত্বে এবং আহসানুল্লাহ সুমনের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল থাকায় প্রতিদিন শিক্ষার্থী, শিক্ষক, রোগী, কৃষক, ব্যবসায়ী, শ্রমিক, নারী, শিশু ও বয়স্কসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর সড়কের নির্মাণকাজ শুরু হলেও অল্প কিছু অংশের কাজ শেষ করে তা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। অথচ গত ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে কাজটি সম্পন্ন হওয়ার কথা ছিল। রাস্তার কাজ শেষ না করেই পুরো সড়কে সোলিং ও প্লাস্টারের কাজ করায় জনদুর্ভোগ আরও বহুগুণ বেড়েছে। বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, কাদা ও পানি জমে থাকায় মুমূর্ষু রোগীকে নিয়ে শহরমুখী হওয়া বা হাসপাতালে যাওয়া অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে।

নির্মাণকাজ বন্ধ, শ্রীমঙ্গলে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

স্মারকলিপির মূল দাবিগুলো:

মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দেওয়া স্মারকলিপিতে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়—

১. রাধানগর–মোহাজিরাবাদ সড়কের নির্মাণকাজ অবিলম্বে পুনরায় শুরু করতে হবে।

২. কাজটি নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত ও টেকসইভাবে সম্পন্ন করতে হবে।

৩. কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সড়কের গর্ত ও ঝুঁকিপূর্ণ অংশগুলো জরুরি ভিত্তিতে সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী রাখতে হবে।

৪. নির্মাণকাজের মান ও অগ্রগতি যথাযথভাবে তদারকি করতে হবে।

নির্মাণকাজ বন্ধ, শ্রীমঙ্গলে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

৫. কাজ পুনরায় শুরু ও সম্পন্ন করার বিষয়ে এলাকাবাসীকে নির্দিষ্ট সময়সূচি জানানো এবং তা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

স্মারকলিপি প্রদানকালে স্থানীয় সচেতন নাগরিক ও এলাকাবাসীর পক্ষে মো. জামাল খান, তাজুল ইসলাম, আয়নাল হাসান, নাজির মিয়া, নূরুল আলম সোহাগ, মো. আলাউদ্দিন, মো. মামুনুর রশীদ, মো. সালাহউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সড়ক সংস্কার ও নির্মাণকাজ পুনরায় শুরু করা না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও