বাউফলে ফুলের টবে তিন টি গাঁজাগাছ, যুবক আটক

মুক্তিবাণী অনলাইন ডেক্স

বাউফলে ফুলের টবে তিন গাঁজাগাছ, যুবক আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে ফুলের টবে চাষ করা তিনটি গাঁজাগাছ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ইউসুফ খান (৩৬) নামের এক যুবককে আটক করা হয়েছে।

রবিবার রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গুলিঠামৌজ গ্রামের খান বাড়িতে অভিযান চালায় পুলিশ। আটক ইউসুফ খান ওই গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ খানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ইউসুফ খানকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরের পেছনে অভিযান চালানো হয়। সেখানে ফুলের টবে চাষ করা তিনটি গাঁজাগাছ জব্দ করা হয়।

বাউফলে ফুলের টবে তিন গাঁজাগাছ, যুবক আটক

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, তিনটি গাঁজাগাছ জব্দ ও একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও