মুঠোফোনের পর্দা থেকে বইয়ের পাতায়—শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার প্রত্যাশায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন মাসব্যাপী ‘বই পড়ি, মন গড়ি’ বই পড়া উৎসব-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
![]()
শনিবার (১০ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব এমপি)। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
![]()
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ী পাঠক ও শিক্ষার্থীদের হাতে দামি ল্যাপটপ ও বই তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ পাঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
![]()
গত ২১ জুলাই শুরু হওয়া এ উৎসবে উপজেলার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থীকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়। শুধু শিক্ষার্থী নয়, শিক্ষক, সরকারি চাকরিজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী ও গৃহিণীরাও উন্মুক্ত গ্রুপে অংশ নেন। ১৯ সেপ্টেম্বর চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় শিক্ষার্থী ও সাধারণ পাঠকসহ ৭৬০ জন অংশগ্রহণ করেন।
![]()
আয়োজকদের প্রত্যাশা, এই উৎসবের সমাপ্তি মানেই শেষ নয়—বরং এটি শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজে বই পড়ার স্থায়ী পরিবেশ তৈরি করবে। ইতোমধ্যে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার অচল লাইব্রেরিগুলো সচল হয়ে উঠেছে। বই কেবল নতুন তথ্য ও জ্ঞানই দেয় না, এটি আমাদের কল্পনাশক্তি ও চিন্তার পরিধি প্রসারিত করে; ভালো বই মনকে করে ইতিবাচক, একাগ্র ও আলোকিত। এই পাঠযাত্রা যদি প্রাতিষ্ঠানিক গণ্ডি পেরিয়ে জীবনের অভ্যাসে পরিণত হয়, তবেই ‘বই পড়ি, মন গড়ি’ স্লোগান সার্থক হবে—এমনটাই প্রত্যাশা সবার
![]()
![]()
![]()
![]()











পাঠকের মন্তব্য