![]()
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের (রেজি. নং-সিল/৮৮) নতুন কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি সংঘের ২০২৬-২৭ সনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বজিৎ চক্রবর্তীকে সভাপতি, হাজী পাবেল রহমানকে সাধারণ সম্পাদক, সাদিকুর রহমান নাঈমকে সাংগঠনিক সম্পাদক, শেখর চক্রবর্তীকে সহসভাপতি এবং মো. আব্দুল কাদিরকে সহসাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়। পাঁচ সদস্যের এই কমিটির কর্মকর্তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কার্যক্রম পরিচালনা করবেন বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।
সংঘের সিনিয়র সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সংঘের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী সভা সঞ্চালনা করেন। সভার শুরুতে নবনির্বাচিত কর্মকর্তাদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট মোহাম্মদ হাসান মিয়া।
আলোচনা সভায় বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সুরমা সমাজ কল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক এস এম মোজাম্মেল আলী, নবনির্বাচিত সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী, সাধারণ সম্পাদক হাজী পাবেল রহমান, মাহবুব হাসান রিংকু ও ফজলে রাব্বি আহসান প্রমুখ।
এ সময় সংঘের সদস্য মোহাম্মদ মনু মিয়া, আলিম উদ্দিন, আবু সাঈদ জুবেরী সাদ, আহাদ হোসেন, গোলাম মোস্তফা, মো. সোহেল মিয়া, বোরহান উদ্দিন, সালেক উদ্দিন, সাহেল মিয়া, সাদিকুর রহমান নাঈম, খসরু মিয়া, নাহিন মিয়া, জুলফিকার আলী, ইমাম আহমদ, মুস্তাফিজুর রহমান, আল আমিন আহমদ, নাহিদুর রহমান, রোমান আহমদ, ইউসুফ আব্দুল্লাহ হারুন, জহির মিয়া, জাকারিয়া আহমদ, অলিউর রহমান, নামুয়ার আলী, রায়হান মিয়া ও মাহিন মিয়াসহ সংঘের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।









