আলিফ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা নেওয়ার দাবি গৌরীপুর প্রেস ক্লাবের

আলিফ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা নেওয়ার দাবি গৌরীপুর প্রেস ক্লাবের
আলিফ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা নেওয়ার দাবি গৌরীপুর প্রেস ক্লাবের
মুক্তিবাণী অনলাইন ডেক্স

আলিফ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা নেওয়ার দাবি গৌরীপুর প্রেস ক্লাবের

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার দাবি জানিয়েছে ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাব।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে গৌরীপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে আলিফ হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে বক্তারা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানান।

বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যা করা শুধু একটি জীবনের ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার একটি বিপজ্জনক বার্তা। সাংবাদিক হত্যার বিচার না হলে সমাজে ভয়ের সংস্কৃতি তৈরি হবে। সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। তাঁরা আলিফ হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার পাশাপাশি তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেস ক্লাবের সহসভাপতি কমল সরকার। সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম।

এতে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সাবেক সহসভাপতি আলী হায়দার রবিন, তিলক রায় টুলু, সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, আনোয়ার হোসেন শাহীন, মশিউর রহমান কাউসার, শেখ মো. বিপ্লব, সহসাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, অর্থ সম্পাদক শামীম খান, সদস্য মো. কামাল উদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, প্রেসটিভির পরিচালক হুমায়ুন কবির সুমন এবং প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি শামীম আনোয়ারসহ অন্যরা।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও