মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার
মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার
মুক্তিবাণী অনলাইন ডেক্স

মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার

চাঁদাবাজির একাধিক অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে মাসুম খান রাজেশ নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৫ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুম খান রাজেশ মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) প্রণীত চাঁদাবাজদের তালিকায়ও তার নাম রয়েছে বলে জানা গেছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চাঁদাবাজির একাধিক অভিযোগ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও