দাগনভূঞায় মাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

দাগনভূঞায় মাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক
দাগনভূঞায় মাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক
মীর হোসেন মিলু ফেনী প্রতিনিধি :

দাগনভূঞায় মাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে রানু আক্তার অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। সম্প্রতি তিনি নিজের স্বামীকেও মারধর করেন। এ ঘটনার পর পরিবারের সদস্যরা কিছুদিন আগে তাঁকে চিকিৎসার জন্য বাবার বাড়িতে নিয়ে আসেন। সেখানে তাঁর মানসিক সমস্যাসহ অন্যান্য অসুস্থতার চিকিৎসা চলছিল।

রোববার রাতে হঠাৎ রানু ঘরের অন্য সদস্যদের একটি কক্ষে আটকে রেখে ধারালো বটি দিয়ে মাকে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই সেতারা বেগমের মৃত্যু হয়। এরপর রানু হাতে বটি নিয়ে ঘরের এক কক্ষ থেকে অন্য কক্ষে ছোটাছুটি করতে থাকেন এবং ভেতর থেকে দরজা আটকে রাখেন।

খবর পেয়ে দাগনভূঞা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ চেষ্টার পর পুলিশ বসতঘরের লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সেতারা বেগমের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রানুকে আটক করা হয়।

এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির মানসিক সমস্যা থাকতে পারে বলে মনে হয়েছে। তাঁকে আটক করা হয়েছে।

এর আগে, চলতি বছরের ১০ মে দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মকবুল আহমদ সুপারিন্টেন্ডেন্ট বাড়িতে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে লাকি বেগম (৪০) নামে এক নারী নিহত হন। ওই ঘটনায় তাঁর স্বামী ও মেয়ে গুরুতর আহত হন। পরে অভিযুক্ত ছেলে রাফিকে (২১) স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও