মাটি চাপায় ৪ চা শ্রমিকের মৃত্যু

মুক্তিবাণী অনলাইন ডেক্স :

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানে মাটিচাপায় ৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচ জন।


শুক্রবার (১৯ আগস্ট) সকালে উপজেলার ফিনলে টি কোম্পানির লাখাই চা বাগানে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম জানা যায়নি। আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।


বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শামীম উর রশিদ তালুকদার বলেন, ‘চার জন চা শ্রমিক মারা গেছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও