গত ১৬ এপ্রিল মৌলভীবাজার শহরে অনুষ্ঠিত হলো এক জমজমাট সংবর্ধনা অনুষ্ঠান। ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে পৌরসভার মিলনায়তনে ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে এ আয়োজন করা হয়।
![]()
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর সভাপতি কাজী দাঈয়ান আহমেদ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মুস্তাকিম আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ।
![]()
প্রধান অতিথি আজিজুর রহমান আজাদ তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শিক চেতনায় সমৃদ্ধ হতে হবে। তিনি শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে যোগ্য, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
![]()
সভাপতির বক্তব্যে কাজী দাঈয়ান আহমেদ শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য কামনা করেন এবং তাদের মেধা ও মননের বিকাশে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
প্রতিটি সফল জাতি গড়ে উঠে মেধাবী ও নৈতিকতাবোধসম্পন্ন শিক্ষার্থীদের হাত ধরেই। মৌলভীবাজারের এ অনুষ্ঠান যেন তরুণ প্রজন্মের জন্য নতুন প্রেরণার উৎস হয়ে উঠল। বৃত্তিপ্রাপ্ত এসব কৃতি শিক্ষার্থীরা আগামী দিনে যদি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং সমাজ ও রাষ্ট্রের বোঝা বহনের দায়িত্বও কাঁধে নেয়, তাহলে আজকের এই সংবর্ধনা সত্যিকার অর্থেই সফল হবে। দৃঢ় প্রত্যয়, আত্মবিশ্বাস ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তারা যেন বাংলাদেশের আগামী দিনের দিগন্তকে আরও আলোকিত করে তোলে—সেই আশা ব্যক্ত করেন আয়োজক ও উপস্থিত অভিভাবকরা।










পাঠকের মন্তব্য