শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনা বড়বাড়ি এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে হিসাব উদ্দিনের বসতঘর ও ঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়েছে।
![]()
গত ২৬ আগস্ট রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
![]()
খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনা খাবার ও নগদ অর্থ সহায়তা তুলে দেন।
![]()
এ সময় কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতলিব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান চৌধুরী তুহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি সহায়তার জন্য প্রশাসন ও স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।











পাঠকের মন্তব্য