শ্রীমঙ্গলে ২৪ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
শ্রীমঙ্গল প্রতিনিধি ::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের  অভিযানে ২৪ বোতল ভারতীয় মদসহ লিটন মিয়া (৪০) নামে  ১ জনকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ৷ 

ছবি মুক্তিবাণী বুধবার (১৪ অক্টোবর) রাত ১২টা ২৫ মিনিটে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও এলাকায় তাঁর নিজ বাড়িতে পুলিশ  অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সজীব চৌধুরী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় লিটন মিয়ার কাছ থেকে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুলা আল মামুন বলেন,  সীমান্তবর্তী এলাকা সহ উপজেলা মাকদের বিরুদ্ধে আমাদের কোন ছাড় নেই।  এব্যাপারে আমাদের জেলা  পুলিশ সুপার স্যারের  কড়া নির্দেশনা দেওয়া আছে।

এছাড়াও তিনি আরোও বলেন,   উপজেলার আইনশৃঙ্খলা রক্ষার্থে সকলের সহযোগীতা কামনা করেন।

monir
Admin

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও