ঐশ্বরিয়ার হাত ছুঁয়ে বানসালির ধমক খেয়েছিলেন সালমান, জানালেন স্মিতা

ঐশ্বরিয়ার হাত ছুঁয়ে বানসালির ধমক খেয়েছিলেন সালমান, জানালেন স্মিতা
ঐশ্বরিয়ার হাত ছুঁয়ে বানসালির ধমক খেয়েছিলেন সালমান, জানালেন স্মিতা
মুক্তিবাণী অনলাইন ডেক্স

ঐশ্বরিয়ার হাত ছুঁয়ে বানসালির ধমক খেয়েছিলেন সালমান, জানালেন স্মিতা

সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের গল্প একসময় বলিউডে বেশ আলোচিত ছিল। সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়। এবার ছবিটির শুটিংয়ের একটি ঘটনা সামনে আনলেন অভিনেত্রী স্মিতা জয়কর। তাঁর দাবি, একটি গানের দৃশ্যে ঐশ্বরিয়ার হাত ছোঁয়ায় সালমানকে ধমক দিয়েছিলেন পরিচালক বানসালি।
১৯৯৯ সালে মুক্তি পাওয়া ছবিটিতে ঐশ্বরিয়ার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন স্মিতা। সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানান, ছবির শুটিংয়ের সময় সালমান ও ঐশ্বরিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠছিল। তাঁদের চোখেমুখেও সেই ভালোবাসার ছাপ স্পষ্ট ছিল।

স্মিতা বলেন, তখন তাঁদের প্রেম জমে উঠছিল। দুজনই প্রেমে পড়েছিলেন, আর তাঁদের দেখতে অপূর্ব লাগত। ঐশ্বরিয়াকে তখন স্বর্গীয় সুন্দরী মনে হতো। তাঁদের সেই রসায়ন পর্দাতেও ফুটে উঠেছিল।

‘আঁখো কি গুস্তাখিয়া’ গানের শুটিংয়ের একটি দৃশ্যের কথা স্মরণ করেন স্মিতা। দৃশ্য অনুযায়ী, ঐশ্বরিয়ার দাঁড়িয়ে থাকার কথা ছিল, আর সালমানের একটি টেবিল ঘুরে হেঁটে যাওয়ার কথা। কিন্তু শুটিংয়ের সময় সালমান ঐশ্বরিয়ার হাতে স্পর্শ করেন, যা দৃশ্যের পরিকল্পনায় ছিল না।

স্মিতার ভাষ্য অনুযায়ী, বিষয়টি নজরে আসতেই সালমানকে প্রশ্ন করেন বানসালি। তিনি বলেন, সালমানের টেবিলের চারপাশ দিয়ে হেঁটে যাওয়ার কথা ছিল। ঐশ্বরিয়া সেখানে দাঁড়িয়ে ছিলেন। সালমান তাঁর হাতে স্পর্শ করেন, অথচ এমনটা করার কথা ছিল না। সঞ্জয় তাঁকে জিজ্ঞাসা করেন, ‘সালমান, তুমি ওর গায়ে হাত দিলে কেন?’

স্মিতার ধারণা, ঐশ্বরিয়ার প্রতি ভালোবাসা থেকেই স্বতঃস্ফূর্তভাবে তাঁর হাত ছুঁয়েছিলেন সালমান। তবে পরিচালকের নির্দেশনা অনুযায়ী, ওই দৃশ্যে সালমানের শুধু ঐশ্বরিয়ার দিকে তাকিয়ে থাকার কথা ছিল।

স্মিতা বলেন, সালমান শুধু ঐশ্বরিয়াকে ছুঁতে চেয়েছিলেন। তিনি প্রেমে পড়েছিলেন বলেই স্পর্শ করেছিলেন। কিন্তু দৃশ্যটি এভাবে করার কথা ছিল না। সঞ্জয় তাঁকে ধমক দিয়ে জানতে চান, কেন তিনি এমন করেছেন। ওই দৃশ্যে সালমানের শুধু দাঁড়িয়ে ঐশ্বরিয়ার দিকে তাকানোর কথা ছিল।

ঘটনাটি সেটে উপস্থিত অন্যদের হাসির খোরাক হয়েছিল বলেও জানান স্মিতা। তাঁর কথায়, সালমানের এমন আচরণে ঐশ্বরিয়া লজ্জা পেয়েছিলেন। দুজনের মধ্যকার ভালোবাসা তখন শুটিং ইউনিটের কাছেও স্পষ্ট হয়ে উঠেছিল।

সালমান ও ঐশ্বরিয়ার প্রেমের কারণে শুটিংয়ে দেরি হওয়ার ঘটনাও স্মরণ করেন স্মিতা। তাঁর ভাষ্য, অনেক সময় নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দুজন সেটে পৌঁছাতেন না। ফলে অপেক্ষা করতে হতো অন্য কলাকুশলীদের।

স্মিতা বলেন, বাকি কলাকুশলীরা অভিযোগ করতেন, তাঁরা সকাল ৭টার শিফটে এসে সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করছেন, অথচ সালমান ও ঐশ্বরিয়ার দেখা নেই। তবে তাঁর মনে হতো, কেউ প্রেমে পড়লে তাকে আর কী-ই বা বলা যায়!

তাঁর দাবি, কোনো কোনো দিন সালমান ও ঐশ্বরিয়া একসঙ্গে সকাল ১১টার দিকে সেটে পৌঁছাতেন। আশপাশের পরিস্থিতি কিংবা তাঁদের জন্য পুরো ইউনিটকে অপেক্ষা করতে হচ্ছে, সেদিকে তাঁদের খেয়াল থাকত না।

এর আগে ফিল্মিমন্ত্রকে দেওয়া এক সাক্ষাৎকারেও সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন স্মিতা। তাঁর মতে, বাস্তব জীবনের প্রেম তাঁদের পর্দার রসায়নকে আরও আকর্ষণীয় করে তুলেছিল।

স্মিতা বলেন, সেখানেই তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এটি ছবিটিকে অনেক সাহায্য করেছে। দুজনের চোখেমুখে প্রেমের ছাপ ছিল, যা ছবিটির জন্য খুব ভালো কাজ করেছিল।

সূত্র:

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও