প্রকৌশলীদের উপহার গ্রহণের বক্তব্যে প্রতিমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাইল টিআইবি

প্রকৌশলীদের উপহার গ্রহণের বক্তব্যে প্রতিমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাইল টিআইবি
প্রকৌশলীদের উপহার গ্রহণের বক্তব্যে প্রতিমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাইল টিআইবি
মুক্তিবাণী অনলাইন ডেক্স

প্রকৌশলীদের উপহার গ্রহণের বক্তব্যে প্রতিমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাইল টিআইবি

‘ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয়’—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানায় টিআইবি।

মঙ্গলবার এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে উপহার দেওয়া হলে তা ঘুষ নয় এবং এ ধরনের উপহার গ্রহণ করা যায়।

প্রতিমন্ত্রীর এ বক্তব্যের মাধ্যমে ঘুষ লেনদেনকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কি না, সেই প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান প্রশ্ন তুলেছেন, নিয়মিত দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে অবৈধ অর্থ নেওয়ার সুযোগ কেন থাকবে?

তিনি মনে করেন, প্রতিমন্ত্রীর এমন বক্তব্য মাঠপর্যায়ে ঘুষ দাবিকে বৈধতা দেওয়ার পাশাপাশি দুর্নীতির বিস্তার ঘটাবে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানোর দায়িত্ব যাদের, চাকরির শুরুতেই তাদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত সুবিধা নেওয়ার পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা ও আইনের লঙ্ঘন। নিয়মিত দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের মুনাফা থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ কোন আইন বা বিধিতে রয়েছে, তা প্রতিমন্ত্রীকে জনসমক্ষে জানাতে হবে।’

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও