মৌলভীবাজারে ডায়াবেটিস সচেতনতায় তিন দিন বিনামূল্যে চিকিৎসাসেবা

মৌলভীবাজারে ডায়াবেটিস সচেতনতায় তিন দিন বিনামূল্যে চিকিৎসাসেবা
মৌলভীবাজারে ডায়াবেটিস সচেতনতায় তিন দিন বিনামূল্যে চিকিৎসাসেবা
মুক্তিবাণী অনলাইন ডেক্স

মৌলভীবাজারে ডায়াবেটিস সচেতনতায় তিন দিন বিনামূল্যে চিকিৎসাসেবা

বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন এবং ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৩, ১৪ ও ১৫ নভেম্বর ২০২৬ (শুক্রবার, শনিবার ও রবিবার) তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে মৌলভীবাজার ডায়াবেটিক সমিতি।

সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে সব শ্রেণি-পেশার মানুষকে এসব বিনামূল্যের সেবা গ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।

কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হলো:

১৩ নভেম্বর (শুক্রবার):

বিনামূল্যে রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা: মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত রাজনগর ডায়াবেটিক সমিতিতে সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সেবা দেওয়া হবে।

১৪ নভেম্বর (শনিবার):

বিনামূল্যে রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা: মৌলভীবাজার ডায়াবেটিক হাসপাতালে সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং চৌমুহনায় ট্রাফিক পুলিশ বুথের পাশে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সেবা চালু থাকবে।

র‍্যালি: সকাল ১০টায় সমিতির প্রাঙ্গণ থেকে র‍্যালি শুরু হবে। এটি চৌমুহনা প্রদক্ষিণ করে আবার সমিতির প্রাঙ্গণে এসে শেষ হবে।

আলোচনা সভা: সকাল ১০টায় সমিতির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

১৫ নভেম্বর (রবিবার):

বিনামূল্যে রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা: চৌমুহনায় ট্রাফিক পুলিশ বুথের পাশে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সেবা প্রদান করা হবে।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও