লন্ডনে করোনায় মারা গেলেন মৌলভীবাজারের প্রথম এমপি

তোয়াবুর রহিম লন্ডনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)।
তোয়াবুর রহিম লন্ডনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি .... রাজিউন)।
মৌলভীবাজার প্রতিনিধি :

স্বাধীনতার পর মৌলভীবাজারের প্রথম সংসদ সদস্য তোয়াবুর রহিম লন্ডনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। 

শুক্রবার ভোরে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ১০০ বছরের বেশি।

এ তথ্যটি নিশ্চিত করেছেন মরহুমের পরিবারের সদস্য ও রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান।

শাহজাহান খান বলেন, তোয়াবুর রহিম ছিলেন রাজনগর ও কমলগঞ্জ থেকে স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ সদস্য। তার গ্রামের বাড়ি জেলার রাজনগর উপজেলার বালিসহস্র গ্রামে। তিনি ছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতা এবং মুক্তিযুদ্ধের সংগঠক। তিনি স্ত্রী, ৬ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও