প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখনই মন চায় খেলাধুলা দেখতে চলে আসেন মাঠে খেলাধুলা ভালোবাসেন বলেই আজ আমাদের দেশে ছেলেমেয়েরা বিশ্ব রেকর্ড করছে।
![]()
শনিবার (৬ মার্চ) বিকেলে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২১ এর সুরমা জোন পর্যায়ের (পুরুষ ও নারী) কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনকালে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
মৌলভীবাজার জেলা প্রশাসক ও ক্রিড়া সংস্থার সভাপতি মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান,পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান,সদর উপেজলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মোঃ আজমল হোসেন।
![]()
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ও টুনামেন্ট কমিটির আহবায়ক মোহাম্মদ জাকারিয়া বলেন কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান আগামী ৯ মার্চ মঙ্গলবার বিকাল ৩ টায় মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।










পাঠকের মন্তব্য