জৈন্তাপুরে বালুভর্তি ট্রাকে ৪,৩৪১ ভারতীয় শাড়ি, গ্রেপ্তার ১

জৈন্তাপুরে বালুভর্তি ট্রাকে ৪,৩৪১ ভারতীয় শাড়ি, গ্রেপ্তার ১
জৈন্তাপুরে বালুভর্তি ট্রাকে ৪,৩৪১ ভারতীয় শাড়ি, গ্রেপ্তার ১
সিলেট প্রতিবেদক

জৈন্তাপুরে বালুভর্তি ট্রাকে ৪,৩৪১ ভারতীয় শাড়ি, গ্রেপ্তার ১

সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামি গ্রেপ্তার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সঙ্গে কাজ করছে।

এরই ধারাবাহিকতায় ৩০/৯/২০২৬ খ্রি. ভোর ৫টা ১০ মিনিটে সিলেট জেলার জৈন্তাপুর থানা পুলিশের একটি আভিযানিক দল জৈন্তাপুর থানাধীন ১ নম্বর নিজপাট ইউপির নয়াখেল সাকিনস্থ সারী নদীর সেতুর উত্তর পাড়ে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি বালুভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে আসামি মো. আলাল (৩৫), পিতা-সিদ্দেক আলী, গ্রাম-পাঁচ সেউতী, পূর্ব আলীরগাঁও ইউপি, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেটের হেফাজত থেকে ৪,৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। শাড়িগুলোর আনুমানিক মূল্য ১,৩০,২৩,০০০/- (এক কোটি ত্রিশ লাখ তেইশ হাজার) টাকা।

এ সময় শাড়ি বহনে ব্যবহৃত হলুদ রঙের একটি বড় ট্রাকও আটক করা হয়। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট-১৮-৬৫৯১ এবং আনুমানিক মূল্য ২৫,০০,০০০/- (পঁচিশ লাখ) টাকা।

এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় মামলা নম্বর-২৯, তারিখ-৩০/৯/২০২৬ খ্রি., ধারা-25B(1)(b)/25D The Special Power’s Act 1974 অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও