বোমা হামলার হুমকিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বাড়তি পুলিশি নিরাপত্তা

বোমা হামলার হুমকিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বাড়তি পুলিশি নিরাপত্তা
বোমা হামলার হুমকিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বাড়তি পুলিশি নিরাপত্তা
মুক্তিবাণী অনলাইন ডেক্স

বোমা হামলার হুমকিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বাড়তি পুলিশি নিরাপত্তা

রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে এ হুমকি পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হুমকিসংবলিত ই-মেইলটি আসে।

‘’ নামের একটি ঠিকানা থেকে ই-মেইলটি পাঠানো হয়। এতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একাধিক বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়। বার্তায় লেখা ছিল, ‘যা ঘটতে চলেছে, তা তোমাদের কেউই থামাতে পারবে না।’

এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জিডি করার পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হুমকিদাতা ব্যক্তি বা গোষ্ঠীকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর

ভিডিও