জিএসসি ইউকের নতুন নেতৃত্বে মকিস মনসুর, আশরাফ মিয়া ও হেলেন ইসলাম

সালেহ আহমদ (স’লিপক):

জিএসসি ইউকের নতুন নেতৃত্বে মকিস মনসুর, আশরাফ মিয়া ও হেলেন ইসলাম

উৎসবমুখর পরিবেশ ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা চার শতাধিক ডেলিগেট, অতিথি, কমিউনিটি নেতা, প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় জাতীয় সম্মেলন ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।

রোববার (১১ অক্টোবর) পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ফাউন্ডার্স কনভেনর মোহাম্মদ মকিস মনসুর। এতে প্রধান অতিথি ছিলেন ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম।

জিএসসি ইউকের নতুন নেতৃত্বে মকিস মনসুর, আশরাফ মিয়া ও হেলেন ইসলাম

মহিলা নেত্রী হেলেন ইসলাম ও কমিউনিটি সংগঠক মোহাম্মদ তাজুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন প্যাট্রন ড. হাসনাত এম হোসেন এমবিই, প্যাট্রন কে এম আবু তাহের চৌধুরী, চ্যানেল এসের প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিল, সাউথ ইস্টের চেয়ার হারুনুর রশিদ, কমিউনিটি নেতা নুরুল ইসলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মসুদ আহমদ, জামাল হোসেন, শাহ শাফি ও সৈয়দ সায়েম করিম।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক মেয়র জ্যোৎস্না ইসলাম, কমিউনিটি নেতা সিরাজ হক, ব্যবসায়ী শাহনুর আহমদ খান, ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, কাউন্সিলর এ কে এম হেলাল, কাউন্সিলর গুলজার আহমদ এবং বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক গুলজার আহমদ খান। এ ছাড়া সংগঠনের উপদেষ্টাবৃন্দ, ১০টি রিজিওনাল ও আটটি শাখা কমিটির নেতৃবৃন্দ, অতিথি এবং আমন্ত্রিত বিশিষ্টজনেরা গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

জিএসসি ইউকের নতুন নেতৃত্বে মকিস মনসুর, আশরাফ মিয়া ও হেলেন ইসলাম

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ২০২৬-২৮ মেয়াদের জন্য গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নতুন কমিটি গঠন করা হয়। এতে কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুরকে প্রেসিডেন্ট, আশরাফ মিয়াকে জেনারেল সেক্রেটারি এবং হেলেন ইসলামকে ট্রেজারার নির্বাচিত করা হয়।

সম্মেলন উপলক্ষে ‘ঐক্যের বন্ধন’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। বাংলাদেশের জাতীয় সংগীত, সিলেটি আঞ্চলিক গান, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি নানা ধরনের খাবারের আয়োজন সম্মেলনটিকে সিলেটবাসীর এক মিলনমেলায় পরিণত করে।

জিএসসি ইউকের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সম্মেলনে আগত অতিথিরা বলেন, যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অংশগ্রহণকারীরা সম্মেলনকে সফল করেছেন। বৃহত্তর সিলেট কমিউনিটির সবাইকে একই ছাদের নিচে ঐক্যবদ্ধভাবে দেখতে পারা আনন্দ ও গর্বের বিষয়। কমিউনিটির সবার সম্মিলিত প্রচেষ্টায় যুক্তরাজ্যজুড়ে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

বক্তারা ওসমানী বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজসহ বিদেশি সব এয়ারলাইনের ফ্লাইট চালু, বিমানের ভাড়া হ্রাস, শাহজালাল বিমানবন্দরের ট্রলি সংকট দূরীকরণ ও যাত্রী হয়রানি বন্ধ এবং ঢাকা-সিলেট ছয় লেনের সড়কের কাজ দ্রুত সম্পন্ন করাসহ সিলেটবাসীর বিভিন্ন ন্যায়সংগত দাবি তুলে ধরেন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর আগামী দুই বছরের জন্য তাঁর ওপর আস্থা রেখে দায়িত্ব অর্পণ করায় সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সিলেটের উন্নয়ন এবং কমিউনিটির ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, “ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা যুক্তরাজ্যের যে প্রান্তেই বসবাস করি না কেন, আমাদের শিকড়, ঐতিহ্য ও মূল্যবোধ একই। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের কমিউনিটি ও আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারব।”

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও