গাজীপুরে বাবার মৃত্যু, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

গাজীপুরে বাবার মৃত্যু, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ
গাজীপুরে বাবার মৃত্যু, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ
মুক্তিবাণী অনলাইন ডেক্স

গাজীপুরে বাবার মৃত্যু, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে আব্দুস সামাদ নামে এক ব্যক্তিকে মাথা ও বুকে এলোপাতাড়ি আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে আনোয়ার হোসেনের বিরুদ্ধে।

সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন আনোয়ার হোসেন। এ সময় তাঁর বাবা আব্দুস সামাদ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে বাবা-ছেলের মধ্যে উত্তেজনা বেড়ে গেলে আনোয়ার তাঁর বাবার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে আব্দুস সামাদ মাথা ও বুকে গুরুতর আঘাত পান। পরে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর আনোয়ার হোসেন দ্রুত বাড়ি থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আব্দুস সামাদের মরদেহ উদ্ধার করে। এ সময় সুরতহাল প্রতিবেদন তৈরি ও ঘটনার আলামত সংগ্রহ করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পলাতক অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও