সিলেটে কিশোর গ্যাং চাঁদাবাজ ইভটিজারদের তালিকা হচ্ছে

কিশোর গ্যাং চাঁদাবাজ ইভটিজারদের তালিকা হচ্ছে
কিশোর গ্যাং চাঁদাবাজ ইভটিজারদের তালিকা হচ্ছে
সিলেট প্রতিনিধি :

সিলেট নগরীর কিশোর গ্যাং, ইভটিজার, চাঁদাবাজ ও জুয়াড়িদের তালিকা হচ্ছে। তালিকার পর অভিভাবকদের সঙ্গে আলোচনা করে তাদের সংশোধনের সুযোগ দেয়া হবে। যদি তাতে কাজ না হয় তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ এ কথা বলেন। সিলেট জেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সোমবার বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে মো. নিশারুল আরিফ বলেন, কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে যুক্ত হলে তাকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে সামগ্রিকভাবে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বিএম আশরাফ উল্যাহ তাহেরের পরিচালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শফিকুল ইসলাম, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সিলেট জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরা।

নগরীর হকার উচ্ছেদ সম্পর্কে পুলিশ কমিশনার বলেন, ইতোমধ্যে সিলেট সিটি মেয়রের সহযোগিতায় হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে এবং পর্যায়ক্রমে নগরী হকারমুক্ত হবে।

তিনি বলেন, যাত্রীদের জানমাল নিরাপত্তায় সিএনজির গ্রিল লাগানোর বিষয়ে ২০১২ সালে সরকার ঘোষিত আদেশ সারা দেশের মতো সিলেটেও যথারীতি বাস্তবায়ন হবে।

তিনি জানান, শিলং তীর খেলার এজেন্টদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এ ব্যাপারে সাংবাদিকসহ জনসাধারণের কাছে তথ্য থাকলে তা দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানান তিনি। নগরীর লোকজনকে দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদান করার জন্য প্রতিটি থানায় কিউআরটি টিম গঠন করা হয়েছে।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও