ইরানের সামরিক সক্ষমতা ও অর্থনীতি ধ্বংসের দাবি ট্রাম্পের

ইরানের সামরিক সক্ষমতা ও অর্থনীতি ধ্বংসের দাবি ট্রাম্পের
ইরানের সামরিক সক্ষমতা ও অর্থনীতি ধ্বংসের দাবি ট্রাম্পের
মুক্তিবাণী অনলাইন ডেক্স

ইরানের সামরিক সক্ষমতা ও অর্থনীতি ধ্বংসের দাবি ট্রাম্পের

বর্তমানে ইরানের কোনো নৌবাহিনী ও বিমানবাহিনী নেই। দেশটির সেনাবাহিনী ও অর্থনীতিও তছনছ হয়ে গেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২৬ অক্টোবর) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

ওই পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। ইসরায়েলিদের উদ্দেশে তিনি বলেছেন, মঙ্গলবার নেতানিয়াহুর পুনর্নির্বাচিত হওয়া প্রয়োজন, যাতে এই দুই নেতা ইরানের বিরুদ্ধে ‘কাজটি শেষ করতে’ পারেন।

নেতানিয়াহুকে নিয়ে সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে ট্রাম্প পোস্টে লেখেন, ‘‘আমরা ‘অপারেশন এপিক ফিউরি’ চালিয়েছিলাম, বর্তমানে ইরানের কোনো নৌবাহিনী বা বিমানবাহিনী নেই। দেশটির সেনাবাহিনী ও অর্থনীতি দুটিই তছনছ হয়ে গেছে, যার একটি বড় প্রমাণ হলো সেখানে মূল্যস্ফীতি এখন ৩০১ শতাংশে পৌঁছেছে। নৌঅবরোধের কারণে তারা তেল রফতানি করতে পারছে না। তাদের সামরিক ও রাজনৈতিক উভয় স্তরের শীর্ষ নেতৃত্বই নির্মূল হয়ে গেছে।’’

পোস্টে ইসরায়েলের জনগণের উদ্দেশে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়ে নিজের বক্তব্যও পুনরায় তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইসরায়েলের শত্রুরাসহ সবাই জানে, যৌথভাবে বিজয় অর্জনে নেতানিয়াহু ও তাঁর মধ্যে একটি চমৎকার ও কার্যকর সম্পর্ক রয়েছে।

নিজের অতীতের বিভিন্ন সামরিক সাফল্যের কথা উল্লেখ করে ট্রাম্প জানান, তিনি এর আগে ভেনেজুয়েলায় সফল সামরিক অভিযান পরিচালনা করেছিলেন, যা ইতিহাসের অন্যতম সেরা অভিযান হিসেবে বিবেচিত। তাঁর দাবি, এর আগে ইরানের বিরুদ্ধে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরিচালনার মাধ্যমে দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে সফলভাবে বিরত রাখতে পেরেছিলেন তিনি।

সূত্র: গণমাধ্যম/এমই

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও