সিলেট জেলা আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতাকর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের নেতারা।
সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের নেতৃত্বে শুক্রবার বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা। পরে ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন মৌলানা সামিউল ইসলাম নওয়াব।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, ড. আহমদ আল কবীর, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, নাজনীন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন ইসলাম কামাল, মো. আলী দুলাল ও কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও অ্যাডভোকেট রণজিৎ সরকার, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ প্রমুখ।










পাঠকের মন্তব্য