“স্বামী-স্ত্রীর যৌথ ‘মাদক ব্যবসা’! ডিবি’র অভিযানে ৭৫০ ইয়াবা ও ২১ হাজার টাকা জব্দ”

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
ডেক্স রিপোর্টঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক। পাচাউন বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ৭৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৮০০ টাকা।  

গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে রুবেল মিয়া (৪০) ও তার স্ত্রী পারুল বেগম (৩৫)-কে গ্রেফতার করে। ডিবি সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী একসাথে মাদক ব্যবসা চালাচ্ছিলেন। অভিযানে রুবেলের কাছ থেকে ২০০ পিস ও পারুলের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন ডিবি’র এসআই আবু নাইয়ুম মিয়া। স্থানীয় স্বাক্ষী ও নারী পুলিশ সদস্যের উপস্থিতিতে মালামাল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বিক্রির কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এমন কোনো তথ্য পেলে অবিলম্বে ডিবি বা স্থানীয় থানায় জানানোর জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও