মৌলভীবাজারে ‘সার্চ আইটি ভয়েস’ সংগীত প্রতিযোগিতা, বিজয়ীর জন্য ১ লাখ টাকা

শহর প্রতিনিধিঃ

সুর ও সংস্কৃতির বিকাশ এবং উদীয়মান প্রতিভা উন্মোচনের লক্ষ্যে মৌলভীবাজার জেলাব্যাপী আঞ্চলিক সংগীত প্রতিযোগিতা ‘সার্চ আইটি ভয়েস’ শুরু হতে যাচ্ছে। দেশের অন্যতম বিশ্বস্ত আইএসপি প্রতিষ্ঠান ‘সার্চ আইটি’ (SEARCH IT)-এর উদ্যোগে ধর্ম-বর্ণ নির্বিশেষে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

ছবি মুক্তিবাণী

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৃণাল কান্তি সরকার, শওকত হাসান খান এলিন, সৈয়দ মুনিম আহমেদ রিমন, সুজয় চৌধুরী এবং জন ক্রুজ।

ছবি মুক্তিবাণী

আয়োজকরা জানিয়েছেন, মৌলভীবাজার জেলার ১৪ থেকে ৩০ বছর বয়সী স্থানীয় অধিবাসী ও প্রতিভাবান সংগীতশিল্পীদের বিকাশ ঘটাতেই এই বিশেষ উদ্যাগ গ্রহণ করা হয়েছে।

ছবি মুক্তিবাণী

প্রতিযোগিতার রূপরেখা:

উপজেলা/থানা পর্যায়: প্রাথমিক ধাপে অভিজ্ঞ ও সম্মানিত বিচারকমণ্ডলী মৌলভীবাজার জেলার ৭টি থানায় সশরীরে উপস্থিত থেকে প্রতিভাবান প্রতিযোগীদের বাছাই করবেন।

জেলা পর্যায়: থানা পর্যায়ে বাছাইকৃত সেরা শিল্পীরা পরবর্তী ধাপে জেলা পর্যায়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের গুণী বিচারকদের সামনে নিজেদের প্রতিভা পরিবেশন করবেন এবং চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হবেন।

পুরস্কারসমূহ:

চূড়ান্ত বিজয়ীদের জন্য আকর্ষণীয় নগদ অর্থ ও সম্মাননার ব্যবস্থা রয়েছে —

· ১ম স্থান: নগদ ১,০০,০০০ (এক লক্ষ) টাকা

· ২য় স্থান: নগদ ৭৫,০০০ (পঁচাত্তর হাজার) টাকা

· ৩য় স্থান: নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা

· ৪র্থ থেকে ১০ম স্থান (প্রত্যেকের জন্য): নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র

উল্লেখ্য, মৌলভীবাজারের স্থানীয় সংস্কৃতির উন্নয়ন ও উদীয়মান প্রতিভাদের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার মহৎ লক্ষ্যকে সামনে রেখে আয়োজক কমিটি এই প্রতিযোগিতার সূচনা করেছে। ‘সার্চ আইটি ভয়েস’-এর মাধ্যমে মৌলভীবাজারের তরুণ সংগীতশিল্পীরা পাবেন নিজেদের প্রতিভা প্রকাশের বিরল সুযোগ — যা একদিকে যেমন জেলার সাংস্কৃতিক অঙ্গনকে নতুন প্রাণ দেবে, অন্যদিকে তেমনি জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে মৌলভীবাজারের শিল্পীদের পরিচিতি ঘটানোর পথও সুগম করবে। সংগীতপ্রেমী ও প্রতিভাবান তরুণদের জন্য এই প্রতিযোগিতা হবে স্বপ্নপূরণের এক অনন্য মঞ্চ।

monir
Admin

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও